রোনালদো পরিবার নিয়ে সৌদিতে থাকলে সেটা হবে সৌদির আইন বহির্ভূত। কেননা, বহুদিন ধরেই একসঙ্গে থাকলেও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি রোনালদো।
এদিকে সৌদির আইন বলে, অবিবাহিত নারী ও পুরুষ এক ছাদের নীচে একসঙ্গে থাকতে পারেন না। তবে রোনালদো এবং জর্জিনা সেই আইন ভাঙতে চলেছেন। তবে তাদেরকে আইন ভাঙার জন্য কোনো সাজা ভোগ করতে হবে না।
.png)
এমনই খবর জানিয়েছে গোল ডটকম ও টিওয়াইসি স্পোর্টস। গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অবিবাহিত দম্পতিদের এক সঙ্গে থাকার অনুমতি না থাকা সত্ত্বেও রোনালদো সৌদি আরবে তার বান্ধবী জর্জিনাকে নিয়ে থাকতে পারবেন।
এক্ষেত্রে সৌদি আইনজীবীরা নিশ্চিত করেছেন যে, আইন অবিবাহিত দম্পতিদের একসাথে বসবাস করতে নিষেধ করলেও স্থানীয় কর্তৃপক্ষ রোনালদোর বেলায় ছাড় দিচ্ছে।
সৌদির আইন বিশেষজ্ঞ জানান, ‘যদিও এই আইনগুলি ব্যবহার করা হয় যখন কোনো সমস্যা বা অপরাধ হয়।’ যেহেতু তাদের নিজেদের মধ্যে এক সঙ্গে থাকা নিয়ে সমস্যা নেই। তাই তাদের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ হবে না।'