ম্যাচ শেষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে উসমান খান জানান অবাক করা এক তথ্য। পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, এই যুগে এসেও নাকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না।
এ বিষয়ে উসমান বলেন, ‘আমি সবার আগে এটা বলতে পারি, আমার কোনো ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম আইডি নেই। তাই কে কী বলে আমি দেখি না। আমি সাধারণ মানুষ, আমার কাজ মাঠে খেলা। যত অ্যাকাউন্ট আছে, সব ফেক। আমি শুধু দলের গ্রুপটা চালাই, এতটুকুই। কারো সঙ্গে এত কথা বলি না। কেউ যদি কিছু বলে, মাথা নিচু করে চলে যাই।’
.png)
এমন ব্যাটিং নিয়ে উসমান বলেন, ’ফিল্ডিংয়ের সময় ভেবেছি...আজম যখন খেলছিল। ওর সঙ্গে আমি একই ক্লাবে খেলেছি করাচিতে। আমি ভেবেছিলাম বল ভালো ব্যাটে আসছে। এত রান হবে এটা ভাবিনি, ভেবেছিলাম ১৬০-৭০ করবে। পরে যখন ব্যাট করতে নামলাম, ম্যাক্সির সঙ্গে একটা কথা হয়েছে যে যত বড় জুটি করবো, ততই ভালো হবে। শেষ দিকে বলও ভালো ব্যাটে আসছিল।’