ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২৩

বোলিংয়ে সফল হতে ডিম থেরাপি নেন রউফ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১১:৪৫, ১০ জানুয়ারি ২০২৩
বোলিংয়ে সফল হতে ডিম থেরাপি নেন রউফ
ছবি: সংগৃহীত

২০২০ সালে ওয়ানডে অভিষেকের পর ১৬ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট, ৫৭ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট গেছে তার ঝুলিতে। বলছি হারিস রৌফের কথা।

শুরুটা নেট বোলার হিসেবে শুরু করলেও অভাবনীয় উন্নতি করে পাকিস্তান ক্রিকেট দলে তিন ফরম্যাটেই জায়গা করে নেন এই ২৯ বছর বয়সী বোলার । তার এমন পারফর্ম্যান্সের পেছনের রহস্য নাকি ডিম থেরাপি। 

সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি জানান, তার শরীরকে সেভাবে গঠন করেছেন তিনি, দিনে খান দুই ডজন মানে ২৪টি ডিম!

Advertisement

রউফের ভাষ্য, ‘আমি দিনে ২৪টি ডিম খাই। আকিব জাভেদ আমাকে এই ডায়েট প্ল্যানটা দিয়েছিলেন: ৮টা ডিম সকালে, ৮টা ডিম দুপুরে, ৮টা রাতে।’

এমন ডায়েট প্ল্যান তাকে খানিকটা বিপত্তিতেও ফেলেছে বৈকি! তিনি বলেন, ‘যখন আমি ক্রিকেট একাডেমিতে গিয়েছি, তখন রুমটাতে ডিমের স্তুপ দেখেছিলাম। আমার মনে হচ্ছিল, আমি বোধ হয় পোলট্রি ফার্মে চলে এসেছি!’

ক্যারিয়ারের শুরুতে তার ওজন প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ছিল। সে কারণেই এই পরিকল্পনা মেনে চলতে হয়েছে তাকে। 

তিনি বলেন, ‘আমার ওজন তখন ছিল ৭২ কেজি। আকিব ভাই আমাকে বললেন, উচ্চতা অনুসারে আমার ওজন ৮২-৮৩ কেজি হওয়া প্রয়োজন। এখন আমার ওজন ৮২ কেজি।’


 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!