চট্টগ্রামে ৯১ বলে ১১৩ রানের নান্দনিক এক ইনিংস খেলেছিলেন কোহলি। সেটা ছিল ভারতের বছরের শেষ ওয়ানডে। এরপর চলতি বছরের প্রথম ওয়ানডেতে আসামের গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ৮৭ বলের ইনিংসটিতে ছিল ১২ চার ও ১ ছক্কা।
২৬৬ ওয়ানডে ক্যারিয়ারে এটা কোহলির ৪৫তম সেঞ্চুরি। গত মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেদিন ১১৩ রানে আউট হয়েছিলেন এই ওপেনার। মঙ্গলবার (১০ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ফিরলেন ১১৩ রান করেই।
.png)
কাসুন রাজিথার গুড লেংথের বলটিকে আলতো ছোঁয়ায় লং অনে পাঠিয়ে তুলে নেন ওয়ানডে ক্রিকেটে নিজের ৪৫ তম সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ সেঞ্চুরিকে টপকাতে আর মাত্র ৫টি সেঞ্চুরি প্রয়োজন তার। তবে অন্য একটি রেকর্ডে ঠিকই শচীনের সঙ্গে ভাগ বসিয়েছেন কোহলি।
৪৯টি সেঞ্চুরির মধ্যে শচীন ঘরের মাঠে করেছেন ২০টি। যা ওয়ানডেতে সর্বোচ্চ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে সেই রেকর্ড স্পর্শ করলেন কোহলি। তবে শচীনের চেয়ে কম সময়ে ঘরের মাঠে নিজের ২০ তম সেঞ্চুরি করেছেন এই ডানহাতি। কোহলি যেখানে খরচ করেছেন ৯৯ ইনিংসে, সেখানে শচীনের লেগেছিল ১৬০ ইনিংস।