ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঝড় তুলে রেকর্ডের পাতায় ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ১১ জানুয়ারি ২০২৩
ঝড় তুলে রেকর্ডের পাতায় ভারতীয় ক্রিকেটার
পৃথ্বী শ

পৃথ্বী শ নামটা মনে পড়লে অনেকের চোখেই ভেসে ওঠে আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করা এক তরুণের ছবি। আরেকটু ভালো করে বললে ফিরে যেতে হবে যুব বিশ্বকাপের ২০১৬ সালের আসরে। যে আসরে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন পৃথ্বী। 

এরপরের গল্পটা হারানোর। অনেকদিন ধরেই কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না তার। অবশেষে আবারো আলোচনায় এই প্রতিভাবান ব্যাটার। পৃথ্বী শ যে ফুরিয়ে যাননি, সেটির প্রমাণ রাখলেন রঞ্জি ট্রফিতে অতিমানবীয় এক ইনিংস খেলে।

আসামের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে খেলেছেন ৩৮৩ বলে ৩৭৯ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে যা ভারতীয় ব্যাটসম্যানদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সর্বোচ্চ ইনিংসটা ভাউসাহেব নিম্বলকারের। নব্বই দশকে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রান করেন তিনি। 

Advertisement

আগের দিনই ২৮৩ বলে ২৪০ রান করে অপরাজিত ছিলেন পৃথ্বী। আজ বুধবার ত্রিশতকে পৌঁছেছেন মাত্র ৪৩ বল খেলে। ৩২৬ বলে তিনশো ছোঁয়ার ইনিংসে ছিলো ৪৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম ত্রিশতক। 

এই ইনিংস খেলার মধ্যে দিয়ে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন পৃথ্বী। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি রঞ্জি ট্রফিতে ত্রিশতক, বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতক ও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে শতরান করার কীর্তি গড়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!