ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ১১ জানুয়ারি ২০২৩
ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে
হ্যাভিয়ের ক্যাবরেরা

বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের সাফল্য হিসেবে বলার মতো কিছু নেই। চারদিকে কেবল ব্যর্থতার ছড়াছড়ি। শঙ্কা জেগেছিল, চাকরিচ্যুত হতে পারেন জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে সেদিকে এগোলো না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্প্যানিশ এই কোচের সাথে নতুন করে এক বছরের চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি বদ্ধ ছিলেন হাভিয়ের। আপাতত আরো এক বছর থাকছেন তিনি।

৩৭ বছর বয়সী ক্যাবরেরা ২০১৮ সালে মে থেকে আগস্ট পর্যন্ত চার মাস বার্সা একাডেমি নর্দার্ন ভার্জিনিয়া শাখায় কাজ করেছেন। এরপর থেকে ২০২০ পর্যন্ত ছিলেন লা লিগার টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে। 

Advertisement

ক্যাবরেরা সবশেষ লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের একাডেমিতে কাজ করেছেন এক বছর চার মাস। ভারতের দল স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত। 

২০২২ সালের ৮ই জানুয়ারি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মারিও লেমোসের কার্যকাল সমাপ্ত হওয়ার পর, তিনি বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালে ভারতীয় ফুটবল ক্লাব গোয়া যুব দলের কোচ হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!