ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শচীনের রেকর্ড ভেঙে ওয়ানডের সেরা পাঁচে কোহলি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৯:০৮, ১৫ জানুয়ারি ২০২৩
শচীনের রেকর্ড ভেঙে ওয়ানডের সেরা পাঁচে কোহলি
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে সাড়ে তিন বছরের মাথায় আবার সেঞ্চুরি করেন কোহলি। এরপর আর ফিরে তাকাতে হয়নি সময়ের অন্যতম সেরা এই  তারকাকে। 

একের পর এক সেঞ্চুরি করেই চলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও পেয়েছিলেন ম্যাজিকাল তিন অঙ্কের দেখা। এবার শ্রীলংকার বিপক্ষে সিরিজে আরো ভয়ংকর রূপে আবির্ভূত হলেন  কোহলি।

সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে জেতান বড় ব্যবধানে। তাতে ভেঙেছিলেন শচীন টেন্ডুলকারের একাধিক রেকর্ডও। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও এবার পেলেন সেঞ্চুরি। 

Advertisement

ব্যাট করেছেন সেই চিরচেনা কোহলির মতোই। রীতিমতো বিধ্বস্ত করেছেন লঙ্কান বোলিং লাইনকে। আর এই অর্জনে একাধিক রেকর্ডের মালিক হলেন ভারতীয় এই তারকা। 

ভারতের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শ্রীলংকাকে ৩৯১ রানের লক্ষ্য দেয় ভারত। এতো বিশাল সংগ্রহ গড়ার পেছনে ভারতের মূল কারিগর বিরাট কোহলি। ব্যাট হাতে একাই ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। 

১১০ বলের সেই ইনিংসে ১৩ টি চারের পাশাপাশি ৮টি ছয়ের মার মেরেছেন তিনি। 

অসাধারণ এই ইনিংসে মাহেলা জয়াবর্ধনেকে টপকে ওয়ানডের সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে চলে এসেছেন কোহলি। 

২৬৮ ম্যাচে তার রান এখন ১২ হাজার ৭৩৫। শীর্ষে রয়েছেন শচীন। ৪৬৩টি ম্যাচ খেলে ১৮,৪২৬ রান করেছেন তিনি

সেঞ্চুরির মাধ্যমে শচীনের করা অনবদ্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। ঘরের মাঠে শচীনের ওয়ানডে সেঞ্চুরি ২০টি। আর এ রেকর্ড গড়তে শচীনের লেগেছিল ১৬৪ ম্যাচ। 

৬০ ম্যাচ কম খেলেই এবার সেই রেকর্ড ভেঙে ফেললেন কোহলি। ঘরের মাঠে ১০৪ ওয়ানডেতেই কোহলির সেঞ্চুরি এখন ২১টি।

এছাড়া ওয়ানডেতে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের একেবারে কাছে চলে এসেছেন কোহলি। ৪৬টি সেঞ্চুরি করে মাত্র ৩ শতক দূরে অবস্থান করছেন তিনি। 
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!