ওয়াহাবের মতে, এর চেয়ে আম্পয়ারের সিদ্ধান্তে ভরসা রাখাই অধিকতর ভালো। বাংলাদেশে এসেছেন বহুবার তবে এবারই প্রথম এ প্রযুক্তির নাম শুনলেন ওয়াহাব। তিনি উদ্ভূত এ প্রযুক্তির নানা সমস্যা দেখে মোটেই আস্বস্ত হতে পারছেন না।
খুলনা টাইগার্সের ক্রিকেটার এ ক্রিকেটার বলেন, 'এডিআরএসটা অবশ্যই একটা সমস্যার, সেটা সবার জন্য। তবে আমার মনে হয় যদি ডিআরএস না থাকে তবে আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করা উচিত। তাহলে এতো বিতর্ক তৈরি হবে না।'
.png)
বাংলাদেশী বোলারদের জন্য পরামর্শ দিয়ে ওয়াহাব আরো বলেন, 'ঘরোয়া ক্রিকেটে খেলা গুরুত্বপূর্ণ, বিশেষত সাদা পোশাকে। বেশি বেশি ম্যাচ খেললে পরিপূর্ণ বোলার হবার সুযোগ থাকে। অন্য ফরম্যাটগুলোতেও তা কাজে লাগে।
৩৭ বছর বয়সেও বল হাতে ভালো করছেন ওয়াহাব। এর পিছনে রহস্য কি? প্রশ্নের জবাবে খুলনা টাইগার্সের এ পাকিস্তানি রিক্রুট বলেন, 'ক্রিকেটের প্রতি আমি অনুগত, নিজের প্রতিও। এক্ষেত্রে সবসময় সৎ থাকার চেষ্টা করি আর কঠোর পরিশ্রম।'