বৃহস্পতিবার হঠাৎ করেই আইসিসির নজরে আসে ব্যাপারটি। দুবাইয়ে আইসিসির হিসাব বিভাগ অবাক বিস্ময়ে লক্ষ করে, তাদের হিসাবে ২৫ কোটি টাকার গড়মিল। বিস্ময়ের ঘোর কাটিয়ে দেখা গেল, অনলাইন প্রতারণার শিকার হয়েছে খোদ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
এই খবরটি দিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। আইসিসি যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছে। ক্রিকবাজ এ ব্যাপারে আইসিসির হিসাব বিভাগের কর্তাদের কোনো মন্তব্য নিতে পারেনি। তবে এ ব্যাপারে আইসিসি এরই মধ্যে তদন্তও শুরু করে দিয়েছে।
.png)
প্রাথমিক তদন্তে জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সূত্র আইসিসির অর্থ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ২৫ কোটি টাকা সরিয়ে নিয়েছে। বেশ কয়েক দফায়, কয়েক দিন ধরে এই ২৫ কোটি টাকা সরানো হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।