জমি কিনে দেওয়ার কথা বলে যাদবের ৫৭ লাখ টাকা আত্মসাৎ করেছে তারই সাবেক ম্যানেজার ও বন্ধু শৈলেশ ঠাকরে। এরই মধ্যে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন ভারতীয় পেসার।
পুলিশ জানিয়েছে, নাগপুরে জমি কিনে দেওয়ার নামে যাদবকে ঠকিয়েছেন তার বন্ধু শৈলেশ। উমেশ যাদবের অভিযোগের পরে পুলিশ নাগপুর-ভিত্তিক শৈলেশ ঠাকরের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে।
.png)
উমেশ যাদবের বন্ধু হওয়ায় তার আস্থা অর্জন করতে বেশি সময় নেননি শৈলেশ। যাদবের ব্যাক আকাউন্ট, আয়করসহ অন্যান্য আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন তিনি। এরই মধ্যে একটি প্লট দেখে যাদবকে কেনার কথা বলেন ঠাকরে।
জানা যায়, ৫৭ লাখ টাকায় তিনি যাদবকে এটি কেনার কতাহ বলেন। সেই প্লট কেনার জন্য যাদব তার বন্ধুর অ্যাকাউন্টেও টাকা জমা দেন। কিন্তু ঠাকরে প্লটটি নিজের নামে কিনে নেন। পরে যাদব সেই প্লট চাইলে সেটি দিতে অস্বীকার করেন ক্রিকেটারের বন্ধু।
উল্লেখ্য যে, জাতীয় দলে সুযোগ পাওয়ার পর শৈলেশ ঠাকরকে ২০১৪ সালের ১৫ জুলাই ম্যানেজার হিসাবে নিয়োগ করেছিলেন যাদব।