এজন্য অবশ্য কম ঘাম ঝড়াতে হয়নি তাকে। ব্যাটিং কৌশলে পরিবর্তন আনতে কঠিন শ্রম দিতে হয়েছে স্টিভেন স্মিথকে। এই হোম সামারের শুরুতে জানিয়ে দেন, ছয় বছরের মধ্যে ক্রিজে এতটা স্বাচ্ছন্দ্যবোধ তার হয়নি তার।
তার ব্যাটে ছিল রানের ফুলঝুরি, যার স্বীকৃতিও পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সর্বোচ্চ পুরস্কার জিতে।
.png)
খেলোয়াড়, আম্পায়ার ও মিডিয়ার ভোটে স্মিথ পেয়েছেন মোট ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ট্র্যাভিস হেড ১৪৪ ও ডেভিড ওয়ার্নার ১৪১ ভোট পান।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এই মৌসুমে ৫৫.৩ গড়ে ১৫৪৭ রান করেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অপরাজিত ২০০ রান ছিল ২০১৯ সালের পর টেস্টে সর্বোচ্চ। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে হোম টেস্টে ১০৪ রান করেন স্মিথ। গত ১২ মাসে টেস্টে তার গড় ছিল ৭১.৯২।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওয়ার্নার হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। বছরের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন মার্কাস স্টয়নিস।