ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

নাম, নম্বরবিহীন জার্সি পরায় ঢাকার দুই ক্রিকেটারের জরিমানা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৩
নাম, নম্বরবিহীন জার্সি পরায় ঢাকার দুই ক্রিকেটারের জরিমানা
আমির হামজা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাম, নম্বর ও লোগোবিহীন জার্সি পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা ডমিনেটর্সের দুই খেলোয়াড় মিজানুর রহমান এবং আমির হামজাকে ম্যাচের ২৫ শতাংশ ফি জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জরিমানার পাশাপাশি তাদের নামের পাশে একটি  ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ভুল জার্সি পরেন ওপেনার মিজানুর ও আমির হামজা।

মিজানুরের জার্সির পেছনে ছিল না তার নাম ও নম্বর। আর আমির হামজা জার্সির সামনের অংশে স্পন্সর রুপা গ্রুপের নাম ছিল না। জরিমানা ছাড়াও দুইজনের নামে শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

Advertisement

অনফিল্ড আম্পায়ার আলী আরমান রাজন এবং প্রগীথ রামবুকওয়েলা, থার্ড আম্পায়ার ডেভিড মিলনস এবং ফোর্থ অফিসিয়াল মোজাহিদ স্বপন অভিযোগ গঠন করেন।

ম্যাচ রেফারি সেলিম শাহেদের করা এই অভিযোগ মেনে খেলোয়াড়রা তাদের অপরাধ স্বীকার করেছে। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!