ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

নাসিরের আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৩
নাসিরের আক্ষেপ
নাসির হোসেন

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাসির হোসেন। ১২ ম্যাচে ১২০ স্ট্রাইক রেটে ৪৫-এর বেশি গড়ে ৩৬৬ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে ১৬ উইকেট নিয়ে রয়েছেন সবার শীর্ষে। তবে এরপরও খুশি নন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক।

কারণ হিসেবে নাসির জানিয়েছেন, ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর থাকলেও ১২ ম্যাচ খেলে তার দল ঢাকা জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে। যা তার জন্য হতাশাজনক।

মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও হেরেছে নাসিরের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। যে সিদ্ধান্তই নিই না কেন দলের ভালোর জন্য নেওয়ার চেষ্টা করি। 

Advertisement

এরপর তিনি বলেন, অনেক সময় ভুল হয়, কিন্তু আমি আমার জায়গা থেকে টিমের ভালো হয় এমন সিদ্ধান্ত নিতে একশ ভাগ চেষ্টা করি। ক্যাপ্টেন্সি নিয়ে আপনি তখনই তৃপ্ত হবেন যখন আপনার দল ভালো রেজাল্ট করবে।’

নাসির যোগ করেন, ‘তো আমার দল ভালো রেজাল্ট করতে পারেনি, এদিক থেকে আমি অখুশি। আমার দল যদি সেমিফাইনাল-ফাইনাল খেলত, তাহলে বলতাম আমি হ্যাপি। দলকে আমি সেমিফাইনাল-ফাইনালে নিতে পেরেছি। কিন্তু যেহেতু আমরা কোয়ালিফাই করতে পারিনি তাই আমি খুশি নই।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!