মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তির কথা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছরের ২২ সেপ্টেম্বর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ওইদিন থেকেই দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ কার্যকর হবে।
নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও শোনা যাচ্ছে, গত বছর পাকিস্তানের জাতীয় টি-২০ প্রতিযোগিতায় খেলার সময় আসিফের সঙ্গে জুয়াড়িরা একাধিকবার যোগযোগ করেছিল। কিন্তু তিনি বিষয়টি বোর্ডের কাছে গোপন রাখেন।
.png)
অভিযোগ ওঠার পর গত বছর সেপ্টেম্বর মাসে আফ্রিদিকে সাময়িকভাবে নির্বাসিত করেছিল পিসিবি। পরে বোর্ডের শুনানিতে নিজের ভুল স্বীকার করে নেন বাঁহাতি এই স্পিনার। আর তাই আজীবন নিষেধাজ্ঞার পরিবর্তে লঘু শাস্তি দেওয়া হয়েছে।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি আসিফ আফ্রিদির। তবে গেল বছর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-২০ দলে ডাক পেয়েছিলেন। এছাড়া পিএসএলে খেলেছেন।