সাকিবের সঙ্গে পান্ডিয়ার রেটিং ব্যবধান মাত্র দুই। সাকিবের রেটিং পয়েন্ট ২৫২, পান্ডিয়ার ২৫০। যার ফলে সাকিবের অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থানের মুকুটের স্থায়িত্ব নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।
সদ্য শেষ হওয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন পান্ডিয়া। এমন পারফরমেন্সের সুবাদে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি।
.png)
শুধুমাত্র অলরাউন্ড তালিকাতেই নয়, ব্যাটিং-বোলিং তালিকাতেও উন্নতি হয়েছে পান্ডিয়ার। ব্যাটারদের তালিকায় ৫০তম ও বোলারদের তালিকায় ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০তে ৬৩ বলে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের ওপেনার শুভমান গিল। ক্যারিয়ার সেরা ৩০তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১টি করে ডাবল ও সেঞ্চুরি করেন গিল। ওয়ানডে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে আছেন এ ব্যাটার।