বৃহস্পতিবার রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে বিটিভি ওয়ার্ল্ড-এ।
গত সেপ্টেম্বরে মেয়েদের সিনিয়র সাফে এই নেপালকে হারিয়েই ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। সেই দলের অন্যতম সদস্য ছিলেন শামসুন্নাহার জুনিয়র। এবার তার নেতৃত্বে শিরোপার লড়াইয়ে নেমেছে লাল-সবুজের জার্সিধারীরা।
.png)
গত ছয় মাসের মধ্যে সাফের তিনটি ভিন্ন প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে বাংলাদেশ ও নেপাল। জাতীয় দলের স্বপ্নপূরণের পর ২০২২ সালের নভেম্বরে কমলাপুরে নেপালের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল অনূর্ধ্ব-১৫ বয়সী মেয়েদের। তিন মাসের ব্যবধানে প্রতিশোধের মঞ্চও পেয়ে গেছেন গোলাম রব্বানী ছোটনের দল।