বুধবার এক (১৫ ফেব্রুয়ারি) বিবৃতির মাধ্যমে মরক্কান ফুটবল ফেডারেশন জানায়, তাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী ২৫ মার্চ। তিন দিন পর মাদ্রিদে আরেকটি প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে তারা।
স্পেন ও পর্তুগালের মতো দলকে বিদায় করে প্রথম আফ্রিকান দল হিসেবে গত বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে মরক্কো। যেখানে ফ্রান্সের কাছে হেরে থামে তাদের পথচলা। পরে তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে যায় ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে মরক্কো।
.png)
আগামী ফিফা উইন্ডোতে আফ্রিকান কাপ অব নেশন্স-এর বাছাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল দলটির। কিন্তু তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ফিফা নিষিদ্ধ করার পর টুর্নামেন্টে দেশটিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ব্রাজিল গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হারে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও মরক্কো। ১৯৯৭ সালে প্রীতি ম্যাচে ২-০ গোলে ও পরের বছর বিশ্বকাপে ৩-০ গোলে জিতেছিলে লাতিন আমেরিকার দেশটি।