ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল ২০২৩

বিপিএলের চ্যাম্পিয়নসহ বাকিরা যত টাকা পেলো

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলের চ্যাম্পিয়নসহ বাকিরা যত টাকা পেলো
ছবি: সংগৃহীত

পর্দা নেমেছে বিপিএলের নবম আসরের। বৃহস্পতিবার রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে শিরোপা জিতেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হলো কুমিল্লা। সবমিলিয়ে এই টুর্নামেন্টে রেকর্ড ৪ বারের শিরোপাজয়ী দল এখন তারা। চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো কুমিল্লা? 

এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল বেশ বড় অংকের অর্থ পুরস্কার। ইমরুল কায়েসের দল পাচ্ছে ২ কোটি টাকা। শিরোপা জিততে না পারলেও মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স পাচ্ছে চ্যাম্পিয়নদের অর্ধেক। রানার্সআপ দলের জন্য বরাদ্দ ১ কোটি টাকা।

Advertisement

এদিকে টুর্নামেন্ট সেরা পারফরমার হয়ে ১০ লাখ টাকা জিতে নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। শুধু তাই নয়, সবচেয়ে বেশি রান করায় আরও ৫ লাখ টাকা পেয়েছেন তিনি।

সর্বাধিক উইকেট শিকারির পুরস্কারও ৫ লাখ টাকা। এবারের আসরে যৌথভাবে সর্বাধিক উইকেটশিকারি হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!