[ খেলা ]
পিএসএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরায় নাসিমের জরিমানা
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম সংস্করণের তৃতীয় ম্যাচে ভুল করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরেছিলেন নাসিম শাহ। যে কারণে জরিমানার কবলে পড়েছেন তিনি।
জানা গেছে, পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরেই নেমে যান নাসিম। যে ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
এই ঘটনা নজরে আসায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পিসিবি। ভুল হেলমেট পরার অপরাধে ২০ বছর বয়সী নাসিমকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।
.png)
এবার বিপিএলে নাসিম শাহর দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের এই দলের প্রেমে এতটাই মজেছেন পাকিস্তানি পেসার, সঙ্গে করে নিয়ে গেছেন হেলমেট। এতটুকু পর্যন্ত হয়তো ঠিক ছিল।
নাসিম চাইলে কোনো দলের জার্সি বা হেলমেট সংগ্রহে রাখতেই পারেন। বিপত্তি বেঁধেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমে যাওয়ায়। শেষমেশ জরিমানা গুণতে হলো তাকে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!