ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন নেইমাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ৫ মার্চ ২০২৩
যে কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন নেইমাররা
ফাইল ছবি

গেল বছর কাতার বিশ্বকাপে ভালো করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টারে গিয়ে তাদের থামে পথচলা। তবে কাতার বিশ্বকাপের দুঃখ ভুলে এখন চলতি মাসে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়ে ভাবছে সেলেসাওরা।

এই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে আলোচনার জন্ম দিয়েছেন অন্তবর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেস। যেখানে তিনি ব্রাজিলের নেইমার, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুসের মতো বিশ্বকাপে খেলা ১৫ জন্য তারকা খেলোয়াড়কে রাখেননি।  

যদিও সে পর্যন্ত এই বিষয়ে মুখ খুলেছেন দলটির অন্তবর্তীকালীন কোচ মেনেজেস। তিনি বলেন, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে খেলতে নামছি, যারা সব দিক থেকে তৈরি। ফলে আমাদের সামনে বড় পরীক্ষা।’

Advertisement

এরপর তিনি বলেন, ‘যারা বিশ্বকাপের দলে ছিল তারা প্রত্যেকে এই দলে সুযোগ পেতে পারত। কিন্তু আপাতত আমি নতুনদের দেখে নিতে চাইছি। যারা ক্লাবের হয়ে ভাল ফর্মে রয়েছে, গুরুত্বপূর্ণ লিগগুলোতে খেলছে, তাদের এখন দেখে নিতে চাই।’

তবে দলের প্রাণভোমরা নেইমারের বাদ পড়ার বিষয়টি অবশ্য আলাদা। দুই সপ্তাহ আগে অ্যাঙ্কেলের চোটে পড়েছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য উপযুক্ত ফিটনেস নেই নেইমারের।

এছাড়া তার ক্লাব পিএসজি আগেই জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলো ফিরতি লেগেও ব্রাজিলিয়ান তারকাকে পাওয়া যাবে না।

প্রীতি ম্যাচের জন্য নতুন দলে রয়েছে নতুন ৯ ফুটবলার। তাদের মধ্যে পাঁচজনই তার অধীনে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে ছিলেন। কলম্বিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে একটি ম্যাচও হারেননি মেনেজেস।

এছাড়া নতুন দলে ডাক পাওয়া প্রসঙ্গে আতলেতিকো পারানায়েনেসের হয়ে আলো ছড়ানো ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিক্টর রকিকে ডেকেছেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবলে ‘বিষ্ময় বালক’ আসার ধারায় রকি হতে পারেন নতুন সংযোজন।

ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এরই মধ্যে তাকে ‘নতুন রোনালদো’ বলা হচ্ছে। মেনেজেসের অধীনে গত মাসে শেষ হওয়া দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ৬ গোল করেন রকি।

বিশ্বকাপ দলে থাকা অন্যান্য তারকাদের মধ্যে বাদ পড়েছেন বর্তমানে ক্লাবের ম্যাচে ফর্মে থাকা বার্সেলোনার রাফিনহা, আর্সেনালের মার্টিনেল্লি, ব্রুনো গুইমারেসরা।

এছাড়াও দীর্ঘদিন ধরে জাতীয় দলের গোলকিপিংয়ে প্রধান চয়েজ অ্যালিসন বেকার, ডিফেন্ডার সিলভা ও মিডফিল্ডার ফ্রেডকেও বাইরে রাখা হয়েছে। একইসঙ্গে অন্যান্য কোচদের সময়ে বাতিলের খাতায় পড়ে যাওয়া কয়েকজনকেও দীর্ঘ সময় পর দলে ফিরিয়েছেন এ অস্থায়ী কোচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!