ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজ বাড়িতেই ব্রাজিলিয়ান ফুটবলারের রহস্যময় মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৪১, ২২ ফেব্রুয়ারি ২০২৩
নিজ বাড়িতেই ব্রাজিলিয়ান ফুটবলারের রহস্যময় মৃত্যু
ফাইল ফটো

ব্রাজিলের উদীয়মান তারকা গোলরক্ষক জিয়ান কায়োর রহস্যময় মৃত্যু হয়েছে। গত শনিবার ২১ বছর বয়সী এ ফুটবলারের মরদেহ পাওয়া গেছে। নিজ বাড়িতেই কায়োর মরদেহ পাওয়া গেছে।

ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো এফসির হয়ে খেলতেন তরুণ এ তারকা। আর তার মারা যাওয়ার তিনদিন পর এক বিবৃতিতে মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে ইতুয়ানো। 

তরুণ উদীয়মান কায়োর আকস্মিক বিদায়ে শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে মৃত্যুর কারণ বা ধরন সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানাতে পারেনি ক্লাবটি।

Advertisement

বিবৃতিতে তারা জানায়, অত্যন্ত দুঃখ ও হতাশা নিয়ে ইতুয়ানো এফসি অ্যাথলেট জিয়ান কায়ো গোমেস সোয়ারেসের মৃত্যুসংবাদ জানাচ্ছে। গত ১৮ তারিখ রাতে এই গোলকিপারের মৃতদেহে তার নিজ বাসভবনে পাওয়া যায়। তার বিদায় আমাদের কাছে অপূরণীয় ক্ষতির সমান। তার পরিবার-পরিজনের জন্য প্রার্থনা করছি এবং এই শোকের সময় তার পরিবারকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করছি।

রহস্যময় এ মৃত্যুর বিষয়টি এখনও তদন্তাধীন। তাই এই মুহূর্তে ক্লাবের পক্ষে থেকে তেমন কিছুই জানায়নি। তবে তারা জানিয়েছে, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দ্রুতই এ ঘটনা সম্পর্কে আরো তথ্য জানাবে। 

অনূর্ধ্ব-২০ থেকে ইতুয়ানো এফসির হয়ে খেলেছেন ২১ বছর বয়সী কায়ো। ক্লাবটির হয়ে সে বছরই পলিস্তা চ্যাম্পিয়নশিপে অংশ নেন। ২০২২ সালে সাও পাওলো কাপে সুযোগ পান ইতুয়ানো। উদীয়মান এ তারকার প্রতিভা দেখে  ক্লাব কর্তৃপক্ষ ২০২৩ সালে তাকে মূল ক্লাবে নিয়ে আসে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!