জানা গেছে, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে যে কোনো সময়ে লাতিন পরাশক্তিদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রে আবারও ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। এমন খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
.png)
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ কাতার বিশ্বকাপেও সোনালি ট্রফি লিওনেল মেসিদের ঘরে যায়। অন্যদিকে, লাতিন হেভিওয়েট দল ব্রাজিলের সবশেষ বিশ্বকাপটা ভুলে যাবার মতো হলেও আসন্ন কোপায় অন্যতম ফেবারিট তারা।
আবার যুক্তরাষ্ট্রেও ফুটবলে নবজাগরণ চলছে। মরুর দেশের বিশ্বকাপে শেষ ষোলোতে খেলেছে তারা। এবার আবারও বড় পরিকল্পনা নিয়ে নামছে দেশটি। আর তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চায় তারা।