ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের নতুন কোচ কে, কী তার পরিচয়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাজিলের নতুন কোচ কে, কী তার পরিচয়?
র‍্যামন মেনেজেস- ফাইল ফটো

বিশ্বকাপে ব্যর্থতার জেরে পদত্যাগ করেছিলেন ব্রাজিল কোচ তিতে। তার সরে দাঁড়ানোর পর নেইয়ার-ভিনিসিয়াসদের প্রধান কোচের পদ শূন্য রয়েছে। 

তবে নতুন কোচ নিয়োগের অনেক চেষ্টাও করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ক্লাব ফুটবলের মাঝ মৌসুমে হাই প্রোফাইল কাউকে পাওয়া যাচ্ছিল না। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগের পথে হাটতে চাইছে না সিবিএফ। আগামী জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করবে তারা।

এদিকে আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল। সেই কোচ হচ্ছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো কোচ র‍্যামন মেনেজেস।

Advertisement

জানা গেছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খন্ডকালীন কোচ হিসেবে র‍্যামন মেনেজেসকে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্যই কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন স্বদেশি এই কোচ।

ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, র‍্যামন মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য। সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধারণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ঠ নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।

৫০ বছর বয়সী মেনেজেস ফুটবল ক্যারিয়ারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন। ব্রাজিলের কন্টাগেমে জন্ম নেয়া মেনেজেস জাতীয় দলের জার্সিতে ছয়টি ম্যাচ খেলেছেন, যেখানে একটি গোলের দেখা পেয়েছেন।

এ ব্রাজিলিয়ানের ক্যারিয়ার খেলোয়াড় হিসেবে ততটা সমৃদ্ধ না হলেও কোচ হিসেবে বেশ অভিজ্ঞ। ব্রাজিলের বিখ্যাত ক্লাব ভাস্কো দা গামা'র কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন মেনেজেস।

২০১৫ সালে আসেভের কোচ হওয়ার মধ্য দিয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। আট বছরের কোচিং ক্যারিয়ারে নামিদামি কোনো ক্লাবের সাথে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তাই যুবাদের পর এবার নেইমার-রিচার্লিসনদের কোচ হিসেবে মেনেজেস কতটুকু সাফল্য এনে দিতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ব্রাজিল
লিংক সফলভাবে কপি হয়েছে!