ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানইউ জালে লিভারপুলের ‘সেভেন আপ’!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৭, ৬ মার্চ ২০২৩
ম্যানইউ জালে লিভারপুলের ‘সেভেন আপ’!
সংগৃহীত ছবি

ঘরের মাঠ। অনেক দিনের চাপা ক্ষোভ! সব যেন এই ম্যাচের জন্য জমিয়ে রেখেছিল গতবারের প্রিমিয়ার লিগের রানার্স-আপ লিভারপুল। তাতে না হলে কি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলের বন্যা ভাসায় মোহাম্মদ সালাহার দল। রোববার এনফিল্ডে ম্যানইউকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে  দ্য রেডরা। এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসল লিভারপুল। দলটির সংগ্রহ ৪২ পয়েন্ট। অন্যদিকে এই হারের পরেও তৃতীয় স্থান ধরে রেখেছে ম্যানইউ। রেড ডেভিলদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। 

ঘরের মাঠ হওয়া রেড ডেভিলদের পেয়ে যেন নিজেদের পুরোটা মেলে ধরল অল রেডসরা। রীতিমতো ঝড় উঠল সালাহদের পায়ে। আক্রমণে দিশেহারা টেন হাগের দল সালাহদের আটকানোর কোনো পথই যেন খুঁজে পেল না। যদিও খেলার ৪২ মিনিটে কাসেমিরো হেডে একবার বল জালেও পাঠায় ম্যানইউ। কিন্তু পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। পরের মিনিটেই দারুণ এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় লিভারপুল। খেলার ৪৩ মিনিটে কোডি হাকপোর গোলে এগিয়ে যায় লিভারপুল (১-০) দ্বিতীয়ার্ধের চোখ ধাঁধানো পারফরম্যান্সে গোল উৎসবে মেতে উঠেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। 

দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে সালাহরা। কোডি হাকপো, দারউইন নুনেস ও মোহামেদ সালাহ দুটি করে গোল করেছেন। আর শেষ দিকে বদলি নেমে সপ্তম গোলটি করেন রবের্তো ফিরমিনো।

Advertisement

সবমিলিয়ে মৌসুমজুড়ে ধুঁকতে থাকা লিভারপুল যেন ভিন্ন আভাসই দিল এই ম্যাচে। শান্ত অ্যানফিল্ডে এমন ঝড় উঠবে সেকথা নিশ্চয়ই আগে ঠাহর করতে পারেনি ম্যানচেস্টারের ইউনাইটেড।

 ১০০ বছরেরও বেশি সময় আগে ১৮৯৫ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচে ম্যানইউর বিরুদ্ধে এ জয় পেয়েছিল লিভারপুল। গতকালকের রাতে জয়ের মাধ্যমে ২০১৬ সালের পর থেকে নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে টানা ৭টি ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে ইয়ুর্গেন ক্লপের শির্ষ্যরা। ১৯৭০-১৯৭৯ সালের মধ্যে নিজ ঘরের মাঠে রেড ডেভিলদের বিরুদ্ধে টানা ৯টি ম্যাচে অপরাজিত ছিল দ্য রেডরা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!