ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বনারী দিবসে সাফের শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ৮ মার্চ ২০২৩
বিশ্বনারী দিবসে সাফের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

বুধবার নিজেদের ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে নারী দিবস নিয়ে বার্তা দিয়েছে সাফ। সেখানে সংস্থাটি লিখেছে, ‘আন্তর্জাতিক নারী দিবস শুভ হোক। আজ আমরা সেইসব নারীদের সম্মান জানাতে চাই, যারা জীবনের সমস্ত বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্যের দিকে ছুটে চলেছেন।’

একইসঙ্গে সাফের অধীনে খেলায় নারীদের আরো অন্তুর্ভূক্ত ও প্রেরণা দেওয়ার আহবান জানায় দক্ষিণ এশীয় সংস্থাটি, ‘আমরা যেহেতু সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বারপ্রান্তে রয়েছি, আসুন সেখানে অংশ নিতে যাওয়ানারী চ্যাম্পিয়ন্সদের সঙ্গে সময়টা উদযাপন করি। খেলায় নারীদের আরও অংশগ্রহণ বাড়াতে তাদের প্রেরণা যোগাই।’

Advertisement

আগামী ২০-২৮ মার্চ দেশের মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ২০ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে।

এক দিন পর বাংলাদেশ ইউরোপের দেশ রাশিয়ার সঙ্গে খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল সোয়া ৩টায়। ২৪ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের ম্যাচ নেই।

টুর্নামেন্টের শেষ দিন ২৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। রাউন্ড রবিন লিগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চার ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ম্যাচগুলো:

২০ মার্চ বাংলাদেশ-ভুটান (সন্ধ্যা সোয়া ৭টা)

২২ মার্চ বাংলাদেশ-রাশিয়া (বিকাল সোয়া ৩টা)

২৪ মার্চ বাংলাদেশ-ভারত (সন্ধ্যা সোয়া ৭টা)

২৮ মার্চ বাংলাদেশ-নেপাল (বিকাল সোয়া ৩টা)

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!