ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘৮ বছর পানি টেনেছি, এখন খেলতে চাই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ৯ মার্চ ২০২৩
‘৮ বছর পানি টেনেছি, এখন খেলতে চাই’
স্যাম বিলিংস

আগামী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। এরই মধ্যে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছে তারা। পাশাপাশি টি-২০ সিরিজও খেলবে থ্রি লায়ন্সরা।

চলতি সফরে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড় আসলেও আসেননি ইংলিশ উইকেটরক্ষক ও ব্যাটার স্যাম বিলিংস। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন।

ক্যারিয়ারের লম্বা সময় ধরে ইংল্যান্ড দলে আসা-যাওয়ার মাঝে থাকা বিলিংসের অবশ্য তাতে আক্ষেপ নেই। জাতীয় দলের সাইড বেঞ্চে না থেকে ফ্র্যাঞ্চাইজি লিগে একাদশে সুযোগ পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই উইকেটকিপার ব্যাটার। 

Advertisement

গেল ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের হয়ে যতবারই খেলার সুযোগ হয়েছে, ততবারই আলো ছড়িয়েছেন বিলিংস। এই সময়টায় ৯১.১২ স্ট্রাইক রেট এবং ৪৭.৮৮ গড়ে রান তুলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

তারপরও জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, ডেভিড মালানদের ভিড়ে জায়গা হচ্ছে না বিলিংসের। বাস্তবতা মেনে নিচ্ছেন তিনি নিজেও। ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি এবং সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বাটলারের সঙ্গে কথা বলেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঝুঁকেছেন তিনি।

বাংলাদেশ সফর মিস করছেন কিনা জানতে চাওয়া হলে বিলিংস বলেন, 'না। তবে সবাই ইংল্যান্ডের হয়ে খেলতে চায়। অবশ্যই সবাই চায়। তবে আমার বয়স এখন ৩১। ৮ বছর পানি টেনেছি, এখন খেলতে চাই। উপভোগ করতে চাই। 

তিনি বলেন, আমি ধারাবাহিকভাবেই খেলতে চাই এবং বেঞ্চে বসে থাকতে চাই না। ক্যারিয়ারের বাকি সময়টা আমি কাজে লাগাতে চাই।'

স্যাম বিলিংস বলেন, এমন না যে আমি খেলতে চাইনি। রব কি এবং জস বাটলারের সঙ্গে এ নিয়ে আমার লম্বা কথা হয়েছে। আমি মনে করি, ক্যারিয়ারের এই অবস্থায় আমার ক্রিকেট খেলা উচিত। ইংল্যান্ড দলে জায়গা পাওয়া খুব কঠিন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!