পরাজয়ের এমন তিক্ততার মধ্যে গুঞ্জন ওঠে দলের শীর্ষ তারকা ফরাসি ক্লাব ছাড়তে যাচ্ছেন। সব মিলিয়ে খুব একটা ভালো সময় কাটছে না ফরাসি ক্লাবটির।
শনিবার রাত ১১টায় ব্রেস্তের মুখোমুখি হবে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। ম্যাচের আগে দলের অবস্থান তুলে ধরেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
.png)
তিনি জানিয়েছেন, ক্লাবে থাকার জন্য কিলিয়ান এমবাপ্পেকে তার বোঝানোর প্রয়োজন নেই। আর চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার অভিজ্ঞতা লিওনেল মেসির আগেও ছিল।
মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তারকাদের নিয়ে দল ঘটন করলেও সাফল্য পাচ্ছে না ফরাসি জায়ান্টরা। দলের এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে ক্লাব ছাড়তে যাচ্ছেন এমবাপ্পে।
এই অবস্থা এমবাপ্পেকে ক্লাব না ছাড়ার অনুরোধ করবেন কি না, জানতে চাইলে গালতিয়ের বলেছেন, ‘ক্লাবে থাকার জন্য আমার কিলিয়ানকে (এমবাপ্পে) বোঝানোর প্রয়োজন নেই। কিলিয়ান নিজেই এটা বলবে। এ মুহূর্তে আপনি যে খেলোয়াড়কেই জিজ্ঞেস করেন, সবাইকে একই অবস্থায় পাবেন, দলের বিদায়ে তারা সবাই হতাশ।’
পিএসজির এমন হতাশার সংবাদের মধ্যে গুঞ্জন ওঠে মেসি-রামোসের ক্লাব ছাড়ারও। এই প্রসঙ্গে গালতিয়ের বলেন, তারা (মেসি ও রামোস) নিজেদের ক্যারিয়ার থেকেই জানে, কীভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয়। পাশাপাশি তাদের বাদ পড়ার অভিজ্ঞতাও আছে। এসবে তারা অভ্যস্ত। তারা অনেক উঁচু মাপের খেলোয়াড়।
গালতিয়ের আরো বলেন, কীভাবে এক ম্যাচের তিক্ত অভিজ্ঞতা ভুলে অন্য ম্যাচ খেলতে হয়, তা তাদের জানা আছে। আর তাদের ব্যক্তিগত অবস্থান বা চুক্তির পরিস্থিতি নিয়ে যদি বলি তবে তারা এমন মানুষ, যারা এসব মুহূর্ত ভালোভাবেই সামলাতে পারে।’