রোববার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেটে পৌঁছায় আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এর আগে শনিবার আইরিশদের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুসারে সিরিজের প্রথম দুটি ওয়ানডে এবং সব টি-২০ ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায়। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২টা ৩০ মিনিটে।
.png)
এছাড়া একমাত্র টেস্টটি মাঠে গড়াবে সকাল ১০টায়। ১৫ মার্চ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দুই দল। এরপর ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মূল লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে আগামী ২০ ও ২৩ মার্চ। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল।
এ পর্যন্ত আইরিশদের বিপক্ষে ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৭টিতে জয় ও ২টি ম্যাচে পরাজয় বরণ করেছে টাইগাররা। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কোনো ফলাফল আসেনি।
এর আগে ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সফর করেছিল আয়ারল্যান্ড।