জার্মান স্পোর্টস ম্যাগাজিন কিকারের সঙ্গে আলাপকালে ফ্লিক বলেন, ‘এর অর্থ এই নয় যে ২০২৪ ইউরো থেকে মুলার বাদ পড়েছেন। আগামী দুই ম্যাচে মুলার দলে থাকছেন না। এটা তার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। জাতীয় দলে তরুণ খলোয়াড়দের সুযোগ দিতে চাই, ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আগামী ২৫ মার্চ মেইঞ্জে পেরুর মোকাবেলা করবে জার্মানি। এর তিনদিন পর কোলনে বেলজিয়ামকে আতিথ্য দিবে ডাই ম্যানশাফটরা।
.png)
৩৩ বছর বয়সী মুলার গত বছর ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলেছেন। ফর্মহীনতার কারণে কাতারে তার পারফরমেন্স নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু বিশ্বকাপের পর আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসরের কোন ইঙ্গিত দেননি মুলার।
এ সময় মুলার বলেছিলেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে যতদিন খেলার মধ্যে আছি জাতীয় দলের প্রয়োজন পড়লে আমি তাদের সঙ্গে আছি।’
ইউরো ২০২৪’কে সামনে রেখে দলের তরুণদের আরো অভিজ্ঞ করে তোলাই ফ্লিকের মূল লক্ষ্য। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর জার্মানিকে আবারো জয়ের ধারা ফেরাতেই ইচ্ছা পোষণ করেছেন ফ্লিক।
এ সময় ফ্লিক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাল ফুটবল উপহার দেয়া, ফুটবলের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ দেওয়া। যখন সবাই দেখবে আমরা জার্মানির হয়ে খেলার জন্য সর্বোচ্চ দেবার চেষ্টা করছি তখন তাদের মানসিকতারও পরিবর্তন হবে।’