[ খেলা ]
ফের জাতীয় দলে ‘বুড়ো’ ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভি। ছবি: সংগৃহীত
গেল বছরের মে মাসে হাঁটুর চোটের কারণে জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। সব অনিশ্চয়তা কাটিয়ে ফের জাতীয় দলে ডাক পেলেন ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার।
চলতি মাসের শেষের দিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচ খেলবে সুইডেন। বুধবার (১৫ মার্চ) এই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে সুইডেন জাতীয় ফুটবল দল। সেখানে ইব্রাহিমোভিচকে রেখে স্কোয়াড ঘোষণা করে দলটির কোচ ইয়ান আন্দেরসন।
পোল্যান্ডের বিপক্ষে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ২০২২ সালের প্লে-অফে ম্যাচটি ছিল ইব্রাহিমোভিচের সর্বশেষ ম্যাচ। দীর্ঘ বিরতির পর এবার ফিরলেন জাতীয় দলে।
উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল বিদায় জানিয়েছিলেন সুইডিশ এই স্ট্রাইকার। তবে ২০২১ সালে অবসর ভেঙে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন ইব্রাহিমোভিচ। সুইডেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিকও এই স্ট্রাইকার। দেশের হয়ে ১২১ ম্যাচে করেছেন ৬২টি গোল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!