ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডিপিএলে এনামুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ১৬ মার্চ ২০২৩
ডিপিএলে এনামুলের সেঞ্চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমে রেকর্ড রান করে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। এরপর উইন্ডিজের বিপক্ষে খেলেছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

তবে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে পড়েন এ ডানহাতি ব্যাটার। 

বুধবার পর্দা উঠেছে ডিপিএলের নতুন মৌসুমের। এ আসরে নিজেদের প্রথম ম্যাচেই শতকের দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। 

Advertisement

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিজয়।

আবাহনীর জার্সিতে ১১৮ বলে ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এনামুল।

এদিন ব্যাটে রান পেলেও সেঞ্চুরির আক্ষেপেই মাঠ ছাড়তে হয়েছে নাঈম শেখকে। সাজঘরের ফেরার আগে ১২ চার ও ১ ছক্কায় ৭৪ বলে ৮৫ রান করে সাব্বির হোসেনের বলে নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ তুলে দেন তিনি।

প্রসঙ্গত, গত প্রিমিয়ার লিগে ১ হাজার ৪২ রান করেন বিজয়। পুরো টুর্নামেন্ট জুড়ে ৮ ফিফটি আর তিন সেঞ্চুরি করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!