ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

যেভাবে কাটতে হবে আয়ারল্যান্ড সিরিজের টিকিট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ১৬ মার্চ ২০২৩
যেভাবে কাটতে হবে আয়ারল্যান্ড সিরিজের টিকিট
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আসন্ন সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-২০ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। 

আসন্ন সিরিজকে সামনে রেখে অনলাইনে টিকিট বিক্রির কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সে কথা রাখছে বিসিবি।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এই ম্যাচ থেকেই টিকিট পাওয়া যাবে অনলাইনে।

শুক্রবার সকাল নয়টা থেকে প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু হবে। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচের টিকিটও আগের ও ম্যাচের দিন পাওয়া যাবে। বিসিবির ওয়েবসাইট (https://ticket.tigercricket.com.bd) থেকে রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে হবে।  

Advertisement

জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে কেনা যাবে সর্বোচ্চ দুইটি টিকিট। অনলাইনে কেনার পর টিকিট কোড অথবা এনআইডি দেখিয়ে নির্দিষ্ট ঠিকানা থেকে টিকিট নিতে হবে।

পাশাপাশি সিলেটের অনলাইন টিকিট জেলা স্টেডিয়ামের মেইন গেট থেকে সংগ্রহ করা যাবে। ম্যাচের আগের দিন সাড়ে নয়টা থেকে ছয়টা ও ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে হবে।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। 

এরপর টি-২০ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়। 

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!