এর আগে ২০১৮ সালে তিনি ভায়াদোলিদের এবং ২০২১ সালে শৈশবের ক্লাব ক্রুজেইরোর মালিক হয়েছিলেন। এবার পর্তুগিজ ‘আমোরা’ তার তৃতীয় ক্লাব হতে যাচ্ছে।
এমন খবর নিশ্চিত করে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোনালদো এবার পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব ‘আমোরা’ কিনতে যাচ্ছেন। ব্রাজিলের এই তারকা তার ব্যবসা সম্প্রসারণের জন্য পর্তুগিজ ক্লাবটির দিকে নজর দিয়েছেন।
.png)
বর্তমানে স্প্যানিশ গ্রুপ ওডেমিরা কাপতিলের হাতে রয়েছে আমোরার ৭৫ শতাংশের মালিকানা। আর এই ব্যবসা পরিচালনা করেন জোসমার গালেগো নামের এক ব্যক্তি।
পর্তুগালের লিসবন থেকে ২০ কিলোমিটার দূরে ক্লাব আমোরার অবস্থান।
তবে রোনালদোর আগে এই ক্লাবের ওপর নজর ছিল আরেক ব্রাজিলিয়ানের। তিনি হলেন দানি আলভেস। আলভেস বর্তমানে ধর্ষণের অভিযোগে বার্সেলোনার একটি কারাগারে বন্দি রয়েছেন।