ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আল নাসেরের জয়ের দিনে মেজাজ হারালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ১৫ মার্চ ২০২৩
আল নাসেরের জয়ের দিনে মেজাজ হারালেন রোনালদো
কিংস অফ চ্যাম্পিয়ন্সের ম্যাচ

কিংস অফ চ্যাম্পিয়ন্সের কোয়ার্টার ফাইনালে আভাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে  গেছে আল নাসের। তবে এই ম্যাচে গোলপাননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল না পেলোও রেফারি আচরণে চটছেন তিনি। মেজাজ হারিয়ে রাগের বশে বলে জোরে কিক মেরে বসেন। ফলস্বরূপ রোনালদোকে হলুদ কার্ড দেখান রেফারি।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে কিংস অফ চ্যাম্পিয়ন্সের ম্যাচে আভাকে ৩-১ গোলে হারিয়েছে কোচ রুডি গার্সিয়ার শিষ্যরা। গতকাল খেলা শুরু ১০ সেকেন্ডেই  এগিয়ে যায় আল-নাসের। গোল করেন সামি আল নাজি (১-০)।  খেলার ২১ মিনিটে নাসের হয়ে ব্যবধান বাড়ান আবদুল্লাহ আল খাবাবি (২-০)। লিড রেখে বিরতিতে যায় আল নাসের । বিরতির পর খেলার ৪৯ মিনিটে নিজের ব্যবধান বাড়িয়ে দেন মোহাম্মদ মারান (৩-০)। তবে এদিন রোনালদো কোনো গোল পাননি। কিছুটা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করলেও গোল পাওয়া হয়নি।  তবে রোনালদো চটেন খেলার প্রথমার্ধের বাঁশি বাজানোর পর তিনি ক্ষেপে যান রেফারির ওপর। এরপর রাগের বশে বল নিয়ে জোরে কিক মেরে বসেন। ফলস্বরূপ রোনালদোকে হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচের শেষ হওয়ার তখনও তিন মিনিট বাকি। সে সময় রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ রুডি গার্সিয়া। দলের প্রধান তারকা সেটিও মেনে নিতে পারেননি। ডাগআউটে বসে হতাশায় মাথা নাড়তে থাকেন। পরে পুরো ম্যাচে রোনালদোর আচরণের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভক্তদের অনেকেই রোনালদোকে সান্ত্বনা দিয়েছেন। বলেছেন সতীর্থদের আরও সতর্ক হতে।

Advertisement

এর আগের ম্যাচে সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদোর দল হেরে যায়। সেই ম্যাচের পর দলের হারের সঙ্গে আরও একটি হতাশা যোগ হয়েছিল তার। গ্যালারি থেকে প্রতিপক্ষ আল ইত্তিহাদের দর্শকরা মেসি মেসি চিৎকারে তাকে ক্ষেপিয়ে তোলেন। পরে নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি রোনালদো। একাধিকবার মেজাজ হারানোর পর শেষমেষ মাঠ ছাড়ার সময় পানির বোতলে লাথি মেরে বসেন।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!