[ খেলা ]
প্রতি সেকেন্ডে আল নাসরে যত আয় রোনালদোর
ক্রিস্টিয়ানো রোনালদো
গেল বছরের শেষ দিকে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০ মিলিয়ন মার্কিন ডলার চুক্তি হওয়ায় তিনি বনে যান বিশ্বের সবচেয়ে দামি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। সিআর সেভেন সেখানে থাকবেন ২০২৪ সাল পর্যন্ত।
বিশাল অংকের চুক্তি হওয়া রোনালদো প্রতি মাসে পাবেন ১৬.৬ মিনিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় অংকটা দাঁড়ায় প্রায় ১৭৭ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি দিন তার বেতন প্রায় ৫ কোটি ৮৬ লাখ টাকা।
ঘণ্টার হিসাবে পরিমাণটা প্রায় ২৪ লাখ টাকা। প্রতি মিনিটে হিসাবে সেটি ৪০ হাজার টাকা। আর সেকেন্ড হিসেবে অংকটা দাঁড়ায় ৬৭৮ টাকা। অর্থাৎ, রোনালদো রাতে যদি ঘুমান তখনও তিনি প্রতি সেকেন্ডে ৬৭৮ টাকা আয় করছেন।
.png)
বিশাল অঙ্কের চুক্তি করলেও প্রথম দিকে নিজের জাত চেনাতে পারেনি রোনালদো। এজন্য তাকে শুরু দিকে শুনতে হয়েছিল নানা সমালোচনা। তবে দুই ম্যাচ পরই জ্বলে উঠেছেন তিনি।
এরই মধ্যে সৌদি লিগে দুটি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ৩০ ডিসেম্বর আল নাসরের সঙ্গে চুক্তি করে তিনি এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ। তাতে দুটি হ্যাটট্রিকের সঙ্গে তার পা থেকে এসেছে ৮ গোল।
সূত্র: মার্কা
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!