ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার জালে ব্রাজিলের ৮ গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪০, ১৭ মার্চ ২০২৩
আর্জেন্টিনার জালে ব্রাজিলের ৮ গোল
ছবি: সংগৃহীত

ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। হোক সেটি প্রীতি ম্যাচ কিংবা বিশ্বমঞ্চের লড়াই। ব্রাজিল-আর্জেন্টিনার এল ক্লাসিকো ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন ফুটবল প্রেমীরা।

বৃহস্পতিবার কনমেবল বিচ সকার কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এ ম্যাচে আর্জেন্টিনার জালে গুনে গুনে আটটি গোল করে ব্রাজিল। তবে আলবিসেলেস্তেরা দুইটির বেশি গোল শোধ করতে পারেনি। 

অবশ্য দুই দল একই গ্রুপে খেললেও শেষ চারের টিকিট নিশ্চিত হয়েছে স্বাগতিক আর্জেন্টিনা ও ব্রাজিলের। 

Advertisement

এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর রোববার স্বাগতিক আর্জেন্টিনা নামবে কলম্বিয়ার বিপক্ষে। 

এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ১৩-০ গোলে হারায় দুইবারের কনমেবল বিচ সকার কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।  
এছাড়াও ব্রাজিল গ্রুপ পর্বের অপর দুই ম্যাচে পেরুকে ৮-৩ ও উরুগুয়েকে ৬-২ গোলে হারায়। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!