রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনায় চলছে মুদ্রাস্ফীতি। তারপরেও থেমে নেই টিকিট কেনার আগ্রহ। আর্জেন্টিনা-পানামার এই প্রীতি ম্যাচটির টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে আর্জেন্টাইন মুদ্রায় ১২ হাজার পেসো (বাংলাদেশি মুদ্রায় আসে প্রায় সাড়ে ৬ হাজার টাকা)। আর টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৪৯ হাজার পেসো (বাংলাদেশি টাকায় প্রায় ২৬ হাজার )।
প্রীতি ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েনেস এইরেসের সেই মনুমেন্টাল স্টেডিয়ামে। যেখানে দর্শক ধারণক্ষমতা আছে মাত্র ৮৩ হাজার। অথচ বিশ্বজয়ীদের খেলা মাঠে বসে দেখতে অনলাইনে টিকিট কিনতে আগ্রহ প্রকাশ করেছে ১৫ লাখেরও বেশি মানুষ।
.png)
শুধু মাত্র দর্শকও নয় ম্যাচটি কাভার করতে ১ লাখ ৩১ হাজার সাংবাদিক অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন আবেদন করেছেন। এ প্রসঙ্গে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়া বলেন, ম্যাচটি কাভার করতে গণমাধ্যমের আগ্রহও স্মরণকালের সর্বোচ্চ।
তবে তিনি জানান, সবার প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা খুশি হতাম। তবে এ জন্য আমাদের দুটি স্টেডিয়াম লাগবে।