ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫, ২১ মার্চ ২০২৩
সুখবর দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘সাইলেন্ট কিলার’ খ্যাত ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে টাইগারদের অসংখ্য জয় উপহার দিয়েছেন তিনি। তবে কখনোই সেভাবে লাইম লাইটে আসতে পারেননি এ অলরাউন্ডার।

সম্প্রতি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন রিয়াদ। নিজের ক্রিকেট ক্যারিয়ারের মতো এবারও খুব একটা আলোচনায় আসেননি তিনি।

কেননা একই দিনে গ্র্যাজুয়েট হয়েছেন সাকিব আল হাসানও। মূলত বিশ্বসেরা অলরাউন্ডারের খুশির দিনে ঢাকা পড়ে গেছে রিয়াদের সাফল্যের খবরটি।

Advertisement

তবে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করার দু’দিন পর খবরটি নিশ্চিত করেছেন রিয়াদ নিজেই। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করেছি ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশ গ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, তবে এআইইউবি (একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়) থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি।’

জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ থাকার কারণে একাডেমিক কনভোকেশনে উপস্থিত হতে পারেননি রিয়াদ।

এদিকে একই দিনে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছেন সাকিব আল হাসান এবং আরেক ক্রিকেটার আনামুল হক বিজয়।

প্রসঙ্গত, ঘরের মাটিতে আয়ারল্যান্ড বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। বিষয়টি নিয়ে ক্রিকেট পাড়ায় কম আলোচনা হয়নি। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি সাইলেন্ট কিলারকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!