মঙ্গলবার (২১ মার্চ) এক বিবৃতিতে হালান্ডের চোটের বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এফ এ কাপে কোয়ার্টার ফাইনালে বার্নলির বিপক্ষে ৬-০ গোলে জয়ের দিনে শুরুর একাদশে ছিলেন হালান্ড। ম্যাচটিতে হ্যাটট্রিকও করেন এই নরওয়েজিয়ান। কিন্তু চোটের কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচগুলোতে অনিশ্চিত তিনি।
.png)
এই মৌসুমে দারুণ ফর্মে আছেন হালান্ড। সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪২ বার জালের দেখা পেয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ২১ গোল করেছেন হালান্ড। আর তাই তার ছিটকে পড়া নরওয়ে দলের জন্য বেশ হতাশার কারণ। বাছাইপর্বে শনিবার (২৫ মার্চ) সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। আর মঙ্গলবার (২৮ মার্চ) নরওয়েজিয়ানদের প্রতিপক্ষ জর্জিয়া।