[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩
সিরিজের মাঝেই ঢাকায় ফিরলেন মুশফিক
মুশফিকুর রহিম
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ ম্যাচটি বাংলাদেশ জিতলেই সিরিজ নিশ্চিত হবে। অন্যদিকে আইরিশরা জয়ের দেখা পেলে সিরিজ ড্র হয়ে যাবে।
এমন ম্যাচে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়।
এর আগে বুধবার ছিল টাইগারদের ঐচ্ছিক অনুশীলন। তবে এরই মধ্যে ঢাকায় আসেন মুশফিকুর রহিম।
.png)
বিষয়টি নিয়ে গণমাধ্যমে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, মঙ্গলবার হঠাৎ করে ওর (মুশফিক) ছেলের শরীর খারাপ হয়েছিল। এজন্য সে ছুটি নিয়ে গিয়েছিল।
তিনি আরো জানান, বুধবার ছিল দলের ঐচ্ছিক অনুশীলন। কোনো দিন ঐচ্ছিক অনুশীলনে ৫ জন আসে, আবার কোনো দিন পুরো দল আসে।
অবশ্য পরিবারের সঙ্গে অল্প সময়ের সাক্ষাৎ শেষ করে আজই সিলেটে ফিরছেন মুশফিক। একই সঙ্গে ঢাকায় ব্যক্তিগত কাজ শেষে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসানও।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!