শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্টালে দক্ষিণ আমেরিকার দেশ পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ প্রীতি ম্যাচটি খেলতে এরই মধ্যে দেশে পৌঁছেছেন বিশ্বজয়ী ফুটবলাররা।
তবে এ ম্যাচে দেখা যাবে না পাপু গোমেজ। তার ক্লাব সেভিয়া পাপু গোমেজকে ছাড়ছে না। মূলত ইনজুরিতে রয়েছেন তিনি এবং স্পেনেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এ ফুটবলার।
.png)
আর্জেন্টিনার স্কোয়াড-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনজালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ,মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল,লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এঞ্জো ফার্নান্দেজ, এজেকুয়েল প্যালাসিও, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওভানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।