কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচের একাদশে স্থান পাননি রোনালদো। তবে ইউরো বাছাইপর্বের জন্য জাতীয় দলে ফের তাকে অন্তর্ভুক্ত করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ।
এরই মধ্যে ১১৮ গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। ইউরোপীয় ফুটবলে ও জাতীয় দলের হয়ে ১৯৬টি ম্যাচ খেলে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের রেকর্ডটি এখন রোনালদোর দখলে।
.png)
সেই সঙ্গে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড বইয়ে কুয়েতের বাদের আল-মুতাওয়ার সহাবস্থানে রয়েছেন পাঁচবারের এই ব্যালন ডি’অর খেতাব বিজয়ী।
এ বিষয়ে রোনালদো সাংবাদিকদের বলেন, ‘রেকর্ড আমার অনুপ্রেরণা। ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটিকে আমি নিজের করে নিতে চাই। যেটি আমাকে গর্বিত করবে। তবে এখানেই আমি থামতে চাই না। আমি বারবার জাতীয় দলে ডাক পেতে চাই।’
২০০৩ সালে কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। ইউরো ২০০৪ সাল থেকে পর্তুগালের হয়ে সবগুলো জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি।