রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের তিনবার গর্ভপাত হয়েছে। চতুর্থবার যমজ সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু হয় একজনের। সেই সময় যে মানসিক কষ্টের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, সে কথাই জানিয়েছেন জর্জিনা। নেটফ্লিক্সের ‘আই অ্যাম জর্জিনা’ নামে একটি শো-তে এ কথা জানান তিনি।
গত বছর এপ্রিল মাসে যমজ সন্তান জন্ম দেওয়ার কথা ছিল জর্জিনার। কিন্তু সেই সময় মেয়ে বেলার জন্ম হলেও মৃত্যু হয় ছেলের। জর্জিনা বলেন, আল্ট্রাসাউন্ড করাতে যেতে ভয় পেতাম আমি। তিনবার গর্ভেই সন্তান নষ্ট হয়ে গিয়েছিল আমার। তাই প্রতিবার আল্ট্রাসাউন্ড করানোর সময় ভয় করত। ভেঙে পড়েছিলাম। বুঝতে পারতাম না কী করব।
.png)
রোনালদোর পাঁচ সন্তান। এর মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের মায়ের নাম জানাননি পর্তুগিজ ফুটবলার। সারোগেসির মাধ্যমে জন্ম হয় এভা এবং মাতেওর। এছাড়া অ্যালানা এবং বেলার জন্ম দেন জর্জিনা।
নেটফ্লিক্সের শো-টি মুক্তি পাবে ২৪ মার্চ। সেই শো-তে জর্জিনা জানাবেন তার এবং রোনালদোর সেই সময়ের কথা। রোনালদো একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই সময় তার মনে কী চলছিল। সেখানে তিনি জানিয়েছিলেন, তার সন্তানের মৃত্যুর পর বাড়ির অবস্থার কথা।
রোনালদো বলেন, জর্জিনা বাড়ি ফেরার পর অন্য সন্তানরা বলতে থাকে- আরো একজন কোথায়? ওদের বুঝতে এবং মেনে নিতে সময় লেগেছিল। এক সপ্তাহ পর আমি ঠিক করি ওদের সত্যিটা জানানো দরকার। আমাদের ছেলে অ্যাঞ্জেল স্বর্গে চলে গিয়েছে। এটাই জানিয়েছিলাম ওদের।