ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘রোনালদোর মতো পরিশ্রমী হলে মেসির ১৫টি ব্যালন ডি’অর থাকতো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৬, ১১ মার্চ ২০২৩
‘রোনালদোর মতো পরিশ্রমী হলে মেসির ১৫টি ব্যালন ডি’অর থাকতো’
লিওলেন মেসি

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সাতটি ব্যালন ডি অর জিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন পাঁচটি। মেসির মুকুটে শিগগিরিই যুক্ত হতে যাচ্ছে আরেকটি শ্রেষ্ঠত্বের পালক। 

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোয় আর্জেন্টাইন অধিনায়কই নি:সন্দেহে এগিয়ে আছেন। অষ্টম ব্যালন ডি’ অর জিতলে মেসি বহুদিন শীর্ষস্থানে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না।

তবে সাবেক ফুটবলার প্যাট্রিক এভরা মনে করেন, রোনালদোর মতো পরিশ্রমী হলে মেসি অন্তত ১৫টি ব্যালন ডি’অর জিততে পারতেন। মেসির পিএসজির পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে এভরা এমন কথা বলেছেন। 

Advertisement

তিনি আরো বলেন, বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলোর দুই লেগে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। দলের এই বিদায়ে মেসি ছিলেন একবারেই নিষ্প্রভ। 

দুই লেগের ম্যাচে মেসি কিছুই করতে পারেননি। এজন্য সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাকে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি তারকা প্যাট্রিক এভরা মেসির সমালোচনা করেছেন। মেসিকে প্রতিভাবান বলে এগিয়ে রাখরেও রোনালদোর পরিশ্রমকেই বড় চোখে দেখছেন এভরা।

সম্প্রতি সাবেক ইংল্যান্ড তারকা রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এভরা বলেন, আমি ব্যাখ্যা করতে চাই কেন আমি সব সময় রোনালদোর কথা বলি। এটা এই জন্য না যে সে আমাদের ভাই। এর কারণ আমি তার কাজের ধরনকে ভালোবাসি। আমার মনে হয় মেসিকে সৃষ্টিকর্তা প্রতিভা দিয়েছে। আর রোনালদোকে সেটা অর্জন করতে হয় পরিশ্রম করে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!