বিশ্বকাপ জয়ের পর ঘরের মাটিতে প্রথম মাঠে নামে আর্জেন্টিনা। নিজ দেশের খেলা হওয়ায় আর্জেন্টাইন ভক্তদের কাছে ম্যাচটি ছিল অন্যরকম। চোখের সামনে প্রিয় খেলোয়াড়কে একবার দেখতে অদ্ভুত কান্ড করে বসলেন এক ভক্ত। নিরাপত্তার জাল ফাঁকি দিয়ে ঢুকে পড়েন আর্জেন্টিনার ড্রেসিংরুমে। মেসির সঙ্গে একটি ছবি তুলবেন, এটাই ছিল লক্ষ্য, কিন্তু পারেননি। পরিণামে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছে তাকে।
আর্জেন্টিনার টিভি চ্যানেল সি৫এন–এর বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে এএস। সি৫এন–এর সংবাদ উপস্থাপক খবরটি জানানোর পর ঘোষণা করেছেন, ‘এটা কোনোভাবেই হতে পারে না!’
.png)
জানা গেছে সেই ভক্ত সবার চোখ ফাঁকি দিয়ে প্রথমে স্টেডিয়াম চত্বরে ঢুকেছেন। পরে মেসিদের ড্রেসিংরুমেও ঢুকেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। খবরটি ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যম এই ঘটনা অনুসন্ধানে নেমেছে।
তারা জানিয়েছে, স্টেডিয়ামের কাজে ব্যবহারিত পরিবহনে লুকিয়ে ভেতরে প্রবেশ করেছেন ওই ভক্ত। মূলত স্টেডিয়ামে পরিবহনের কাজে নিযুক্ত একটি সাপ্লাই প্রতিষ্ঠানের ট্রাক ছিল সেটি। পরে নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে সেখানে আর্জেন্টিনার ড্রেসিংরুমে ঢুকে এই কান্ড ঘটান তিনি।