এরপরও এই দল নিয়েই সাফ শিরোপা জয়ে ব্যাপারে আশাবাদী লাল-সবুজ জার্সিধারীদের কোচ হ্যাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ বলেন, ‘আমি এই দল নিয়ে এখনো (সাফের) শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। ছেলেরা আজ যথেষ্ট ভালো খেলেছে।
এরপর তিনি বলেন, সিশেলস পুরো ম্যাচেই শারীরিক ট্যাকল বেশি করেছে। তারা শারীরিকভাবে, এটার প্রয়োগ ম্যাচে তারা করেছে। তবে বাংলাদেশ ভালো খেলেছে। আমি এখনো এই দল নিয়ে আশাবাদী। আজকের ম্যাচের পর আমার দলের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।’
.png)
ক্যাবরেরা আরো বলেন, ‘তারা প্রথম ম্যাচের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। আমি যেমনটা চাই দল তেমনভাবে খেলতে পারছে। আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে তারা আরো ভালো পারফর্ম করতে পারবে।’
এলিটা কিংসলেকে নিয়ে ক্যাবরেরা বলেন, ‘এলিটা আজ ভালো খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে পারেনি। আগের ম্যাচেও সুযোগ তৈরি করেছিল। গোল করতে না পারলেও দলের হয়ে অবদান রাখছে। আগামী ম্যাচগুলোতে এলিটা আরো ভালো খেলবে।’