ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্কটল্যান্ডের কাছে স্পেনের হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ২৯ মার্চ ২০২৩
স্কটল্যান্ডের কাছে স্পেনের হার
ছবি: সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের কাছে হোঁচট খেয়েছে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাতে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হরেছে স্প্যানিশরা। 

ঘরের মাটিতে খেলা। সেটাকে কাজে লাগিয়ে লাগিয়ে এগিয়েছে স্কটিশরা। খেলার ৭ মিনিটে এগিয়ে যায় স্কটল্যান্ড। গোল করেন স্কট ম্যাকটমিনে (১-০)। স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরো ভুলে বল পেয়ে যান অ্যান্ড্রু রবার্টসন। তার বাড়ানো বলে জালের ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। পিছিয়ে পড়ে খেলার ২৩ মিনিটে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল স্পেন। এ সময় জোসেলুর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পর ঠিক ওইভাবে সুযোগ হাকছাড়া করেন রদ্রি। তার হেড  ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। 

লিড রেখে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে শুরু থেকে একচেটিয়া চাপ ধরে রাখে স্কটল্যান্ড। খেলার ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাকটমিনে (২-০)। স্প্যানিশ ডিফেন্ডার ডেভিড গার্সিয়ার গায়ে লেগে চলে যায় ম্যাকটমিনের পায়ে। প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এই গোলে বাছাই পর্বে দুই ম্যাচে চার গোল করলেন ম্যাকটমিনে। বাকি সময়ে গোল হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। 

Advertisement

এর আগে ১৯৮৪ সালে সর্বশেষ স্প্যানিশদের হারিয়েছিল স্কটিশরা। সে বার বিশ্বকাপ বাছাইয়ের মুখোমুখি লড়াইয়ে ৩-১ গোলে হেরেছিল স্পেন। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৫ বারের দেখায় এই নিয়ে চতুর্থ ম্যাচ জিতল স্কটল্যান্ড (স্পেনের জয় ৬টি, ড্র ৫টি)।

স্প্যানিশদের হারিয়ে টানা দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে শীর্ষ রয়েছে স্কটল্যান্ড। দলটির সংগ্রহ ৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সংগ্রহ ৩ পয়েন্ট। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!