ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব-লিটনকে নিয়ে যা বললেন পণ্ডিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৯ মার্চ ২০২৩
সাকিব-লিটনকে নিয়ে যা বললেন পণ্ডিত
ছবি: সংগৃহীত

আগামী ৩১ মার্চ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এ আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। 

শনিবার পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব-লিটন। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নন নাইটদের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত । 

বর্তমানে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। চলমান এ সিরিজটি শেষ হবে আগামী ৩১ মার্চ। আর ৪ এপ্রিল থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। 

Advertisement

তবে আন্তর্জাতিক সিরিজের কারণে সাকিব-লিটনদের অনাপত্তিপত্রের বিষয়টি এখনো ঝুলে আছে। এ কারণেই এখনো আইপিএলে নাইটদের ডেরায় যোগ দিতে পারেননি তারা।

বিষয়নি নিয়ে পণ্ডিত বলেছেন, খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব-লিটন।

তিনি আরো বলেন, ‘শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে তারা এখানে আছে। গত এক মাস তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা ক্রিকেটই খেলছে। আমাদের এই মুহূর্তে তেমন সমস্যা নেই।

প্রসঙ্গত, গত কয়েক মৌসুম আইপিএলে কলকাতার নেতৃত্ব ছিলেন শ্রেয়স আইয়ার। তবে পিঠের চোটে ভুগতে থাকা এবার অধিকাংশ ম্যাচ খেলতে পারবেন না তিনি। এজন্য তার পরিবর্তে কলকাতাকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!