[ খেলা ]
যে কারণে চটেছেন জার্মান কোচ
হান্স ফ্লিক
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে হেরে বিদায় নিয়েছিল জার্মানি। বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে মিলেছিল দারুণ শুরুর আভাস। তবে পরের ম্যাচেই আবার পথ হারিয়ে বসেছে হান্স ফ্লিকের দল।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে প্রথম নয় মিনিটেই দুই গোল হজম করে জার্মানি। এ ম্যাচে ৩-২ গোলে হারে তারা।
স্বাভাবিকভাবেই নিজেদের মাঠে দলের এমন পরাজয় কিছুতেই মানতে পারছেন না জার্মান কোচ হান্স ফ্লিক।
.png)
ফ্লিকের মতে, মাঠে তাদের ভুলের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে বেলজিয়াম।
জার্মান কোচ বলেন, আমরা খুব অসচেতন ছিলাম এবং প্রতিপক্ষকে চাপে রাখতে পারিনি। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে বেলজিয়াম। আমাদের আকাঙ্ক্ষা আমাদের লড়াইয়ে ফিরিয়েছিল, কিন্তু ফলাফল পক্ষে পাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।
প্রসঙ্গত, এর আগে ১৯৫৪ সালে বেলজিয়ামের কাছে হেরেছিল জার্মানি। এরপর দীর্ঘ ৬৯ বছর পর একই প্রতিপক্ষের কাছে হারের তেতো স্বাদ পেল দলটি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!