ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মন খারাপের খবর পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৬, ২৯ মার্চ ২০২৩
মন খারাপের খবর পেলেন মেসি
লিওনেল মেসি

ফুটবল বিশ্বকাপের ট্রফি নিয়ে আর্জেন্টিনায় অবস্থান করছেন লিওনেল মেসি। এ সময় আন্তর্জাতিক দু’টি প্রীতি ম্যাচও খেলেছেন তিনি। দুই ম্যাচ মিলিয়ে হ্যাটট্রিকসহ চারটি গোলের দেখা পেয়েছেন এ আর্জেন্টাইন তারকা।

ফুটবলের মাঠে দ্যুতি ছড়ানোর পাশাপাশি মাঠের বাইরেও দারুণ সময় কাটছে মেসির। সম্প্রতি দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) তার ভাস্কর্য তৈরি করেছে। যা থাকবে কনমেবলের জাদুঘরে। একই সঙ্গে মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ।

ক্যারিয়ারের সেরা সময় কাটানোর সময়ই মন খারাপের সংবাদ পেলেন লিওনেল মেসি। 

Advertisement

চলতি মৌসুমে ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। ক্লাবটির সঙ্গে এখনো চুক্তি নবায়নের কোনো আভাস পাওয়া যাচ্ছে না।

এজন্য মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে পুরোনো ক্লাব বার্সেলোনা ছাড়াও নাম শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাবগুলোর। গুঞ্জন রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল হিলাল দলে ভেড়াতে পারে মেসিকে। 

তবে সেই গুঞ্জন উড়িয়ে মেসিকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন সৌদি ক্লাব আল তাঈ’য়ের প্রেসিডেন্ট তুর্কি আল ধাবান। তিনি অকপটেই জানিয়েছেন, আর্জেন্টাইন তারকার মতো ফুটবলারকে দলে টানতে মোটেও আগ্রহী নন তিনি। 

সৌদি টিভি চ্যানেল এসবিসিকে আল ধাবান বলেন, ‘আমি আমার দলে এমন কাউকে সই করাতে চাই না, যে বায়ার্ন মিউনিখের সামনে মেসির মতো স্টেডিয়ামে থেকে ম্যাচ দেখবেন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!